দেশের বিভিন্নস্থানে আজও বৃষ্টির সম্ভাবনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্নস্থানে গতকাল রবিবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডার তেজ। তবে এ বৃষ্টি আবার আজও হবে (২৪ জানুয়ারি) বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা সূর্যের দেখা হালকাভাবে পেলেও তা আবার ঢেকে গেছে কুয়াশায়। তবে, আবহাওয়া অধিদফতর রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর দিয়েছে। এতে বেড়েছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দুই-একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Manual3 Ad Code

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজকেও সারাদেশে নানা জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা কম। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code