দেশের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

কুমিল্লা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Manual2 Ad Code

এছাড়াও রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual7 Ad Code

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাতে ঝোড়ো বাতাস বয়ে যায়। রাজশাহীসহ দেশের কয়েকটি এলাকায় হালকা ঝড় হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code