‘দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল’

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকারকে বিদায় করতে দেশের ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Manual1 Ad Code

‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-দেশে শক্তিশালী বিরোধী দল নেই’। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে বিএনপির স্বাধীনতা র‍্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। অথচ, প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মান্না বলেন, আপনি একবার বলুন-গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর (আপনি) ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কি না।

সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ দাবি করে তাদের বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code