দেশে থ্রি-জি ফোনের উৎপাদন ও আমদানি বন্ধ!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: দেশে গেলো প্রায় ৮ মাস ধরেই থ্রিজি স্মার্টফোনের উৎপাদন ও আমদানি প্রায় বন্ধ। এই সময়ের মধ্যে গত মে মাসে কেবল ৪ হাজার থ্রিজি মোবাইল সেট দেশীয় কারখানায় তৈরি হয়েছে, আমদানি হয়নি একটিও। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের পূর্ণ মনোযোগ এখন ফোরজি নেটওয়ার্ক নিয়ে। সারাদেশে এই নেটওয়ার্ক পৌঁছাতে চায় সরকার। এরসঙ্গে রয়েছে কাঙ্ক্ষিত ফাইভ-জি সেবাদানের প্রস্তুতিও। থ্রিজি সেটের উৎপাদন ও আমদানি বন্ধ করে দিয়ে অনেকটা সেই পথেই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি হাঁটছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code