দেশে ফিরলেন ৮ ক্রিকেটার, অন্যরা আসবেন আগামীকাল

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : সাফল্য ও ব্যর্থতায় মিশ্রিত দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

আজ (১৩ এপ্রিল) সকালে প্রথম ধাপে দেশে এসেছেন আট ক্রিকেটার। আরও দুই ধাপে ভাগ হয়ে আগামীকাল দেশে ফিরবেন বাকি ক্রিকেটাররাও।

Manual4 Ad Code

প্রথম ধাপে আজ বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। ক্রিকেটারদের সঙ্গে দলের একজন স্টাফও ফিরেছেন দেশে।

Manual6 Ad Code

ক্রিকেটাররা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। এরমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দেশেই থাকবেন। অন্যদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

Manual4 Ad Code

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচরা। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code