আবারও হলুদ কার্ড দেখলেন প্যারেদেস

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: জড়ালেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নেমে রেফারির সঙ্গে উত্তপ্ত আচরণ করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কোপা সুদামেরিকানার ম্যাচে বোকা জুনিয়র্সের বিপক্ষে ও’হিগিন্স ১-০ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় বোকা জুনিয়র্স। ম্যাচের ৬৯তম মিনিটে প্যারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার আচমকাই রেফারির হাত নিচে নামিয়ে দেন। এরপর রেফারি তাকে সরিয়ে দিতে ধাক্কা দেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং প্যারেদেস সঙ্গে সঙ্গে রেফারির একেবারে মুখোমুখি চলে যান এবং নিজের মুখ তার মুখের খুব কাছে নিয়ে আসেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্যারেদেসের এমন আচরণ নতুন নয়। মাঠে তার আগ্রাসী ও আবেগপ্রবণ আচরণের জন্য তিনি আগেও একাধিকবার আলোচনায় এসেছেন। বিশ্বকাপের পরপরই বোকা জুনিয়র্সের ম্যাচে এমন দৃশ্য ফের সামনে আসায় তাকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের ফল অবশ্য প্যারেদেসদের জন্য শেষ পর্যন্ত সুখকর ছিল। প্রথম ম্যাচের ফলের সঙ্গে সমতা ফেরানোর পর পেনাল্টি শুটআউটে ও’হিগিন্সকে হারিয়ে কোপা সুদামেরিকানার পরের রাউন্ডের লড়াইয়ে এগিয়ে যায় বোকা জুনিয়র্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code