দেশে শাওমি ফোন তৈরি বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন:বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের কারখানায় ফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে,মোবাইল ফোনের বিক্রি অস্বাভাবিক হারে কমে যাওয়া, ডলার সংকটে কাঁচামাল আমদানি করতে না পারায় এমন পদক্ষেপ নিয়েছে তারা। তবে সূত্র বলছে,শাওমি মোবাইলের স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে।

Manual7 Ad Code

এসব বিষয়ে জানার জন্য শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

মোবাইল শিল্পখাত নিয়ে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি শাওমির মোবাইল ফোন তৈরির কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের বিষয়ে বাজারে একটা গুঞ্জনও ছিল।

Manual4 Ad Code

অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, মোবাইল ব্র্যান্ড নকিয়ার কারখানার মালিকানার শেয়ার ট্রান্সফার করছে বলে শুনেছি। তারা আসলে এখনও ঠিক করেনি কী করবে, মোবাইল উৎপাদন নিয়ে কীভাবে এগোবে। এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের কারখানায় উৎপাদন কমিয়েছে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code