দেশ ছাড়তে চান তরুণ কানাডীয়রা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা অফিস: অভিবাসীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো কানাডায় বসবাসের খরচ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন স্থায়ী বাসিন্দাদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৩০ শতাংশ এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা নতুন বাসিন্দাদের মধ্যে ২৩ শতাংশ বলছে যে, সামনের ২ বছরের মধ্যে তাদের অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিসির সিইও বলেছেন, নতুন কানাডীয়দের মধ্যে কানাডা নিয়ে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

উত্তর আমেরিকার একটি উন্নত দেশ কানাডা। এর অভিবাসন প্রক্রিয়া খুব সহজ হওয়ায় যোগ্য যেকোনো ব্যক্তি খুব স্বল্প সময়ে সপরিবারে দেশটিতে পাড়ি জমাতে পারে। বাংলাদেশ থেকে যারা নিজের জীবনকে নতুন করে অন্য কোনো দেশে শুরু করতে চান, তাদের পছন্দের তালিকার অন্যতম দেশ থাকে কানাডা। এ প্রবণতা শুধু বাংলাদেশিদের জন্য নয়। অন্যান্য এশীয় ও আফ্রিকার দেশগুলো, এমনকি ইউরোপের দেশগুলো থেকেও কানাডায় অভিবাসী হচ্ছে অনেকে, যা দেশটিকে একটি বৈচিত্র্যপূর্ণ স্থানে পরিণত করেছে।

Manual5 Ad Code

কিন্তু কানাডার সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক জরিপে দেখা গেছে, দেশটির নতুন অভিবাসীদের মধ্যে যারা তরুণ রয়েছে, তাদের ৩০ শতাংশ আগামী দুই বছরে দেশটি থেকে চলে যেতে পারে।

ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপ (আইসিসি) দ্বারা পরিচালিত একটি জাতীয় সমীক্ষা অনুসারে নতুন কানাডীয়দের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৩০ শতাংশ এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা নতুন স্থায়ী বাসিন্দাদের মধ্যে ২৩ শতাংশ বলছে যে, সামনের ২ বছরের মধ্যে তাদের অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও জরিপে ফুটে উঠেছে, দেশটির প্রাপ্তবয়স্করা ও নতুন বাসিন্দারা মনে করেন, কানাডা অভিবাসীদের ভালোমানের জীবনযাপনের সুযোগ দিচ্ছে, এমনকি নতুন অভিবাসীদের দেশটি স্বাগতও জানাচ্ছে।

Manual3 Ad Code

ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল বার্নহার্ড এক বিবৃতিতে বলেন, ‘কানাডা হলো অভিবাসীদের দেশ। আমরা নিজেদের বিষয়ে যে গল্পগুলো বলি তার মধ্যে একটি হলো নতুন অভিবাসীরা যেখান থেকেই আসুক না কেন আমরা তাদের স্বাগত জানাই।’

Manual7 Ad Code

একই সঙ্গে তিনি এক বিবৃতিতে বলেন, নতুন কানাডীয়দের কানাডার বিষয়ে আস্থার সংকট রয়েছে। এই জন্য অটোয়াজুড়ে বিপদের ঘণ্টা বাজানো উচিত।
গ্লোবাল প্রোপার্টি গাইডের তথ্যমতে ২০১৯-এর তুলনায় ২০২০ সালেই কানাডায় বাসস্থানের দাম বেড়েছে অটোয়াতে ১৯.৬৯ শতাংশ, হেলিফ্যাক্সে বেড়েছে ১৬.৩২ শতাংশ, মন্ট্রিলে ১৫.২৪ শতাংশ, হামিল্টনে ১৫.০৬ শতাংশ, টরেন্টোতে ১০.২৭ শতাংশ, ভিক্টোরিয়াতে ৭.৫৬ শতাংশ এবং ভ্যানকুভারে বেড়েছে ৭.০৬ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code