দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না : ন্যাপ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

জঙ্গিবাদ ও উগ্রবাদকে দলীয় সমস্যা নয়, বরং জাতীয় সমস্যা উল্লেখ করে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে নয়, জঙ্গিবাদ বন্ধ করতে হলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেবেল রহমান গানি বলেন, দেশের বর্তমান সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে। দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং সম্প্রতি সিলেটে জঙ্গিবাদের আত্মপ্রকাশ ও আত্মঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ দমন করা যাবে না। এতে তাদের লালন পালন করা হবে। এ সময় বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়্যা বলেন, দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ উত্থানের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি। জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে অবিলম্বে দেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, সমানাধিকার না থাকে, একদলীয় শাসনের বলয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেখানে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান অবধারিত। বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ন্যাপ যুগ্ম মহাসচিব নুরুল আমান চৌধুরী, সম্পাদক আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code