

দোহার (ঢাকা) :
দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. সালাউদ্দিন দরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সভাপতি মো. মাহবুবুর রহমান। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। উদ্বোধনী বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন স্কুল জীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে পৌছার প্রেরণা দেন। এসময় তিনি জেলা পরিষদ চেয়ারম্যান মো. মো. মাহবুবুর রহমানের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণের দাবি জানান। একইসাথে তিনি নিজে কলেজের পশ্চিমাংশে অবস্থিত পুকুরের সাথেকার নিচু অংশটি ভরাট করার প্রতিশ্রুতি দেন। উদ্বোধনের পর স্কাউটস্ এর কুচকাওয়াজ ও গার্ল গাইড কর্তৃক মুক্তিযুদ্ধের অর্জন সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয়। ক্রিড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণীর পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, খেলাধুলায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে অভিষ্ট পৌঁছাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন ও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা ড. খান মো. আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল-মামুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শ ম আব্দুল জলিল, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের গভর্নিং সদস্য সোলায়মান শরীফ, রমজান হোসেন, কাজী ফরহাদ হোসাইন, ফিরোজ খালাশী, ডা. শাহজাহান, দোহার উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার খান লেবু মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়সহ সকল শিক্ষক অভিভাবকবৃন্দ।