

গজনবী, দৌলতখান (ভোলা) :
ভোলার দৌলতখানে সেচ্ছাসেবী সংগঠন “গ্রীন আই” এর উদ্যোগে করোনা ভাইরাসের দুর্যোগকালে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) দিনব্যাপী পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নেরনিম্নবিত্ত, কর্মহীন, অসহায় ও গরিব দুস্থদের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা, মুড়ি, খেজুর, ট্যাং, চিনি ও সেমাই।
সংগঠনের এইচআর ফিন্যান্স ডিরেক্টর ফাউন্ডিং মেম্বার রায়হান চৌধুরী জানান, ”গ্রীন আই” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতোমধ্যে আমরা অনেক কর্মসূচী সফলভাবে সমাপ্তকরেছি। সুবিধাবঞ্চিত মানুষদেরকে সেবা দেওয়া এবং পরিবেশ দূষণ রোধে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ৭০% ফান্ড আসে সংগঠনের সদস্যদের চাঁদা থেকে আর বাকি ৩০% আসে বিভিন্ন অনুদান বাবদ। ফান্ডের স্বল্পতার কারণে আমরা বড় আকারে প্রোগ্রাম করতে পারছিনা। মহান আল্লাহ তায়ালা যাদেরকে অপেক্ষাকৃত ভালো রেখেছেন তাদের থেকে সহযোগিতা পেলে সংগঠনের লক্ষ্যকে সঠিক রেখে সবার ভালবাসা নিয়ে আমারা এগিয়ে যেতে পারবো।