দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সভা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলার বৃহত্তর দৌলতপুর এলাকার প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী দৌলতপুরবাসীদের উপস্থিতিতে গত ১৪ নভেম্বর লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এলবি টুয়েন্টি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া ও জামিল আহমেদের যৌথ পরিচালনায় শুরু হওয়া সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাবিবুল করিম সাইফুল। শুভেছা বক্তব্য রাখেন আজিজুর রহমান, রাসেল আহমেদ,আতিকুর রহমান শাহিন,আব্দুল কুদ্দুছ.আব্দুল গফুর মাফিক প্রমুখ। সভায় সংগঠনের সভাপতি নাজমুল হক টুনু ও সাধারণ সম্পাদক মজির উদ্দিন মনু সংগঠনের বিভিন্ন কার্যক্রম সকলকে অবহিত করেন। সবশেষে সদ্য প্রয়াত সংগঠনের সদস্য বুরহান উদ্দিন এর অকাল গভীর শোক প্রকাশ করা ছাড়াও তাঁর বিদেহী আত্মার মাগেফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code