দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০
জানুয়ারি)। এ দিন বিকাল ৩টায় প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরুর মধ্য
দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিন
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদে নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার ড. শিরীন
শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই পদে মনোনীত
করেছে। একক প্রার্থী হিসেবে তারা দুই জনই আবারও নির্বাচিত হবেন।
এদিকে নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সংসদের প্রথম বৈঠকে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ
প্রস্তাবের ওপর পুরো অধিবেশনজুড়ে আলোচনা হবে।

Manual1 Ad Code

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম
অধিবেশনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে
নতুন সংসদের সদস্যদের আসন বিন্যাস করা হয়েছে। প্রথমবারের মতো
নির্বাচিত এমপিদের সংসদের কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন
দেওয়া হয়েছে।

সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক
নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। প্রথম
অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ
বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual2 Ad Code

প্রথম দিনের কার্যসূচিতে ৫টি কাজের কথা বলা আছে। এগুলো হলো-
স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলীর সদস্য
মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণের পরই
প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রাষ্ট্রপতি হিসেবে মো.
সাহাবুদ্দিনের এটাই হবে সংসদে প্রথম ভাষণ। মন্ত্রিসভার গত বৈঠকে
রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মূলত
মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণই রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। প্রথম
দিনের বৈঠক মুলতবির পর পরবর্তী দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের
ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর থেকে ওই প্রস্তাবের ওপর
সংসদ সদস্যরা আলোচনা করবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code