স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: আগামী বছরের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Manual6 Ad Code

ডিজিটাল লটারির ভর্তির ফলাফল দেখা যাবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। এ ছাড়া টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

Manual7 Ad Code

এসএমএস পদ্ধতি— GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়, টেলিটক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code