দ্বিতীয় ধাপে ভাসানচরে পৌঁছেছেন ১ হাজার ৮০৪ রোহিঙ্গা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দ্বিতীয় ধাপে কক্সবাজার থেকে আরও ১ হাজার ৮শত ৪ জন রোহিঙ্গা পৌঁছেছে। আজ মঙ্গলবার  নৌ-বাহিনীর ছয়টি জাহাজে করে ভাসানচরে পৌঁছান তারা। সকাল ৯ টায় চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় তাদের বহনকারী জাহাজগুলো। কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে ২ বছর আগে তাদের একটি অংশকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code