দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজি রোধ করা জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়: বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বিশেষত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হওয়ায় এবং ডলারের মূল্যমান বৃদ্ধি পাওয়ায় প্রায় সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তবে প্রশ্ন উঠেছে-দেশে দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, তা আন্তর্জাতিক বাজারে, বিশেষত প্রতিবেশী দেশগুলোয় পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ কি না। এ প্রশ্নের জবাব পাওয়া যায় বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের আন্তর্জাতিক ও এশিয়ার দেশগুলোর নিত্যপণ্যের বাজারদর বিশ্লেষণ করে বিশ্বব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে।

এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, মালদ্বীপ ও ভুটানের চেয়ে বাংলাদেশে পণ্যের দাম বেশি হারে বেড়েছে। এমনকি মিয়ানমারের চেয়েও আমাদের দ্রব্যমূল্য বেড়েছে বেশি হারে। তবে শ্রীলংকা ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হার কম। বিষয়টি খতিয়ে দেখার দাবি রাখে।

Manual2 Ad Code

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, উল্লিখিত তিন মাসে ভারতে যেখানে ভোজ্যতেলের দাম বৃদ্ধির হার ১৩ শতাংশ, সেখানে বাংলাদেশে এ হার ৩২ শতাংশ। ভারতে গমের দাম বৃদ্ধির হার ৫ দশমিক ২ শতাংশ, বাংলাদেশে তা ১১ দশমিক ৪ শতাংশ। ভারতে জ্বালানি তেলের দাম বেড়েছে ১২ শতাংশ, বাংলাদেশে বেড়েছে ২০ শতাংশ। ভারতে গণপরিবহণের ভাড়া বৃদ্ধির হার ৯ শতাংশ আর বাংলাদেশে ২২ শতাংশ। অর্থাৎ নিকটতম প্রতিবেশী দেশটিতে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশে তা বেড়েছে সে তুলনায় অনেকটাই বেশি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code