দ্রুত গতিতে কমেছে সৌদি আরবের রিজার্ভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত মার্চে এই রিজার্ভ কমে যাওয়ার গতি দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তেল বিক্রির পরিমাণ কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম চার মাসেই দেশটির বাজেট ঘাটতি নয়শো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

বিশ্বের সবচেয়ে বেশি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। করোনা ভাইরাসের মহামারির কারণে বর্তমানে তেলের মূল্য ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তেলের মূল্য কমে যাওয়ায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার আকার ও গতি কমিয়ে আনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাতে সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক সম্পদের মোট পরিমাণ মার্চ মাসে ৪৬ হাজার চারশো কোটি মার্কিন ডলারে নেমে এসেছে।  রাজকীয় সৌদি স্থাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, সৌদি আরবে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। মহামারির কারণে এবারে দেশটির বাজেট ঘাটতি পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code