দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের তত্ত্বাবধনে একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির প্রশাসন। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরুর প্রতিবাদে এই পরীক্ষা। ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন।

Manual8 Ad Code

উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (সোমবার) জানিয়েছে, কিম পূর্ব উপকূলে একটি নৌ বাহিনীর ইউনিট পরিদর্শনের সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। একটি জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। আরেকটি ছবিতে দেখা গেছে, জেটিতে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিম জং।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code