ধামইরহাট ও মঙ্গলবাড়ী সড়কে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে

লেখক:
প্রকাশ: ৬ years ago
All-focus

Manual6 Ad Code

রেজুয়ান আলম ধামইরহাট (নওগাঁ):
নওগঁাঁ-ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট-মঙ্গলবাড়ী অংশের বেহাল রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জনগনের দির্ঘদিনের প্রত্যাশিত রাস্তার উন্নয়ন কাজ ও ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তি থেকে রক্ষা পেতে যাচ্ছে। আগামী বর্ষা মওসুম শুরুর আগে কাজ শেষ করার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, নওগাঁ-ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কটির দৈঘ্য প্রায় ৭৫ কিলোমিটার। নওগাঁ থেকে ধামইরহাট বাজার পর্যন্ত ৫৫ কিলোমিটার বর্তমানে যানবাহন চলাচল করতে কোন অসুবিধা হচ্ছে না। কিন্তু ধামইরহাট থেকে মঙ্গলবাড়ী বাজার পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার রাস্তার কিছু অংশ সংস্কারের অভাবে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল। রাস্তার কার্পেটিং ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। বিশেষ করে ধামইরহাট বাজারের সোনালী ব্যাংক ভবনের পূর্ব পার্শে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি এবং মালামাল বোঝাই ট্রাক গর্তে পড়ে গিয়ে দির্ঘ সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে অসংখ্য যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হয়। জনগনের ভোগান্তির কথা চিন্তা করে অবশেষ নওগাঁর সড়ক ও জনপথ বিভাগ রাস্তা এবং ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত নভেম্বর মাসে রাস্তার পার্শে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সাথে রাস্তা নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দির্ঘদিনের দাবী পুরণ হতে যাচ্ছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলার শেষ সীমানা মঙ্গলবাড়ী থেকে ধামইরহাটের আমাইতাড়া মোড় পর্যন্ত ১১ কিলোমিটার ৬শত ৫ মিটার রাস্তা এবং প্রায় ৯শত ৫ মিটার নতুন ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। কাজটি পেয়েছে নওগাঁর ঠিকাদার সংস্থা আমিনুল হক প্রায়ভেট লিমিটেড।
এব্যাপারে ধামইরহাট পূর্ব বাজারের ধান আড়ৎদার ব্যবসায়ী ফিরোজ হোসেন ও শবনম কাওছার স্বপন বলেন,রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ার আমরা আনন্দিত। স্থানীয় জয়জয়পুর গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন,আগামী বর্ষা মওসুম শুরু আগে নির্মাণ কাজ শেষ হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য ওই রাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যে পরিবহন করতে পারবে। চকময়রাম গ্রামের ভ্যান চালক শাহিনুর রহমান বলেন,রাস্তা গর্ত ও অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হওয়ার তাদেরকে অনেক কষ্ট করে ভ্যান চালাতে হয়। রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় আমি খুবই খুশি।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভগের নওগাঁর নির্বাহী প্রকৌশীলী মুহাম্মদ হামিদুল হক,রাস্তাটি ও ড্রেন নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৩-৪ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। জনগের জনদাবীর প্রেক্ষিতে সকল ওই রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করায় এ নির্মাণ কাজ শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code