নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি

Manual4 Ad Code

সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বকুল বালিকার দল ও উম্মে কুলসুম মেমোরিয়াল এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাফিসা নুর সাথী। পার্টনারিং-এ ছিলেন ইথেন এন্টারপ্রাইজ প্রা: লি:।

Manual8 Ad Code

সুস্থ্য থাকার জন্য হাটা বা দৌড় খুবই প্রয়োজন এই গুরুত্বটিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজনটি করা। শুক্রবার সকালে শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ। দৌড় প্রতিযেগিতা শহরের এটিম মাঠ থেকে শুরু হয়ে সান্তাহার, শহর বাইপাস কাজীর মোড় হয়ে আবার এটিম মাঠে এসে শেষ হয়। দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় হাজার খানেক পুরুষ ও নারীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code