ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual6 Ad Code
ফুলছড়ি (গাইবান্ধা) :
গাইবান্ধার ফুলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ বুড়াইল এলাকা চত্বর থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ফুলছড়ি উপজেলার উদাখালী ও ফুলছড়ি ইউনিয়নের ২৬৩ টি পরিবারের মাঝে কৃষি উপকরণ (লালশাকের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, বরবটির বীজ, ঢেঁড়সের বীজ, পুঁইশাকের বীজ, লাউ এর বীজ, ভার্মি কম্পােষ্ট, কোদাল, পানির ঝর্ণা ও প্লাস্টিক ড্রাম) বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড মনিটর হারুনার রশিদ, আরডিআরএস বাংলাদেশের ইসি প্রিজন প্রকল্পের জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, টেকনিক্যাল সুপারভাইজার দীনবন্ধু রায়, সঙ্গ প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর হাসান উদ-দৌলা, মমিনুল ইসলাম প্রমুখ।