হিলিতে পানের বরজে আগুন, ৩০ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

হিলি সংবাদদাতা
দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া গ্রামে ৪০ টি পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেল ৪ টার দিকে এ অগ্নি কা-ের ঘটনা ঘটে। খরব পেয়ে হিলি ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইতোমধ্যে ৪০ টি পানের বরজ পুড়ে যায়। স্থানীয়দের দাবি এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Manual3 Ad Code

উপজেলার সীন্তবর্তী ২৮৮ পিলার সন্নিকটে ঘুসুড়িয়া গ্রামের একটি পানের বরজে আগুন লাগলে স্থানীয়রা তা নিভানো চেষ্টা করেন। এরপর আগুন চারিদিকে ছড়িয়ে পরলে তারা হিলি ফায়ার সার্ভিসে ফোন দেয়। এরপর ফায়ার সার্ভিসে কর্মিরা উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রাপাত ঘটেছে তা কেউ বলতে পারেননি।

মমিনুল ইসলাম নামের এক কৃষক জানান, আমার সম্বল বলতে ১৬ শতকের একটি পানে বরজ ছিল। সেটিও পুড়ে গেল, এখন কিভাবে পরিবারের খাবার জোগাড় করবে।

Manual8 Ad Code

দেলোয়ার হোসেন নামের আরেকজন জানান, তার দুই বিঘা মাটিতে দুটি বরজ ছিল। আগুনে তা পুরোপুরি ছাই হয়ে গেল। আমরা এখন কিভাবে বাঁচব।
পানচাষী সোহরাব হোসেন বলেন, আমি শেষ, আমার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। এই বরজের উপর আমি নির্ভরশীল। আমার তিনটি পান বরজ ছিল, সব পুড়ে ছাই হয়েছে।

Manual1 Ad Code

বরজ শ্রমিক সুরুজ আলি জানান, বরজে ধোঁয়া দেখে আমরা আগুন নিভাতে ছুটে যাই। বাতাসের গতি বেশি থাকায় নিমিষেই আগুন ছড়িয়ে যায়। আগুনে প্রায় ৪০ টি বরজ পুড়ে গেছে। আমরা প্রায় ২০০ জন শ্রমিক এই বরজগুলোতে কাজ করি। প্রতিটি বরজে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার পান ছিলো।

Manual7 Ad Code

হিলি ফায়ার সার্ভিস স্টোশনের অফিসার মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এবং এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি আরও বলেন, এখানে প্রায় ৫শ’ বিঘার পানের বজের মধ্যে ৪০ বিঘা পানের বরজ পুড়ে যাওয়ায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রাপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code