নওগাঁয় রোভার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নাদিম আহমেদ অনিক, নওগাঁ :
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান পথিকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষক প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বি.এম.সি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হামিদুল হক, এল.টি।

আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান রিজভী, যুগ্ম সম্পাদক মোঃ মামুনূর রশীদ, ডি.আর.এস.এল জান্নাতুন ফেরদোসী। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা রোভারের সম্পাদক মো. নাসিম আলম। ৭টি ইভেন্টে নওগাঁ জেলার বিভিন্ন কলেজ থেকে প্রতিযোগিরা অংশ গ্রহণ করে।

Manual6 Ad Code

বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জ্জা ইমাম উদ্দীন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code