নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদকে নাশকতার মামলায় গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: নওগাঁ শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজাহারভুক্ত আসামি। এত দিন তিনি পলাতক ছিলেন। আজ বেলা দুইটার দিকে তাঁর অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Manual6 Ad Code

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় আসমান বিগবাজার মার্কেটের কাছে পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেনকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২৯ অক্টোবর বায়েজিদ হোসেন, আমিসহ দলের অন্য অনেক নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছিলাম। অথচ ওই মামলায় তাঁর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো। এ ধরনের মিথ্যা ও গায়েবি মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকেই বিএনপির ১২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। পুরো জেলায় এই সময়ের মধ্যে বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ছয় শতাধিক হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code