নগরীতে আজ ২৫ হাজার মানুষকে করোনার টিকা দেয়া হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেট নগরীতে আজ মঙ্গলবার ২৫ হাজার মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেয়া হবে। এ জন্য ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, নগরবাসীর চাহিদার ওপর ভিত্তি করে টিকাদান কার্যক্রম পরদিন বুধবারও অব্যাহত রাখার চিন্তা ভাবনা চলছে। এ কার্যক্রমে লোকজনকে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার গণটিকা কার্যক্রমের আওতায় সারা দেশে একদিনে ৮০ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code