

লন্ডন অফিস :
নজরুল পরিষদ ইউকের উদ্যোগে নজরুল জয়ন্তী ‘ঝিঙে ফুল’ আয়োজন করা হয় ।
সম্প্রতি পূর্ব লন্ডনে ব্রাডি আর্ট সেন্টারে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ নুরুল আলম এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সুচনা করা হয় ।
জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরীর নির্দেশনায় এবং শেখ নাজ ও তানজিনা নূর-ই সিদ্দিকীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন পন্ডিত চিরন্জীব চক্রবর্তী, ফারজানা সিফাত স্বপ্না, আকাশ সুলতান , চঞ্চু দেব গুপ্তা জয়িতা , শর্মিষ্ঠা গুহ, সাদিয়া আফরোজ চৌধুরী ।
নৃত্য পরিবেশন করেন অরুণিমা কুমার এবং ঐশ্বরিয়া গুপ্তা ।
কবিতা আবৃত্তি করেন ঊর্মি মাজহার, সুমনা ভট্টাচার্য, মানস চৌধুরী, তন্ময়া তানিয়া।
বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন ওস্তাদ ইউসুফ আলী খান, পরাগ হাসান, হাসান আহমেদ, ময়ূখজিত চক্রবর্তী ।
সারথী আর্টস-এর শিশু শিল্পী চিয়ারা দাস,উদয় দাস, অহনা ভৌমিক , অয়ন্তী ভৌমিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
সাউন্ড এ ছিলেন সামসুল জাকি স্বপন ।আলোকসজ্জায় ছিলেন মিঠু আজাদ।
গান, নৃত্য এবং কবিতায় উঠে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামময় জীবনের নানা অধ্যায় এবং অনন্য সৃষ্টির বিভিন্ন দিক ।
এ যেন বিভিন্ন আঙ্গিকে কাজী নজরুল ইসলামের বৈচিত্রপূর্ণ জীবনকে সকলের সামনে তুলে ধরার এটি এক অন্যরকম প্রয়াস।
অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ও কমিউনিটির বিভিন্ন স্তরের নজরুলপ্রেমী মানুষদের সমাগমে এই অনন্য অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।