নতুন অভিযোগের নিন্দায় ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন নির্বাচনে ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর তিনি বলেছেন, আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ ট্রাম্প লিখেছেন, আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। কেন তারা আড়াই বছর আগে অভিযুক্ত করেনি? কারণ তারা আমার রাজনৈতিক প্রচারের মাঝখানে এটি করতে চেয়েছিল। ডাইনি ধরা।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যের ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ফলে এ বছর চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code