নতুন আইফোনে ক্যামেরার অসুবিধার সমাধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আইওএস-১৬ এর নতুন আপডেটের মাধ্যমে সমাধান করা হলো আইফোনের বেশ কিছু সমস্যার। সাম্প্রতি আইওএস ১৬.০.২ সংস্করণে আইফোনে বিশেষ করে ক্যামেরায় যেসব নতুন সমস্যা দেখা দিয়েছিল, সেগুলোর সমাধান করা হয়েছে। এর মধ্যে রয়েছে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করার সময় ক্যামেরা কাঁপা, নিয়ন্ত্রণহীনভাবে ‘অ্যালাও পেস্ট’ নোটিফিকেশন আসা ইত্যাদি। এমনটাই জানানো হয়েছে অ্যাপলের সাপোর্ট পেজে।
সাপোর্ট পেজে অন্যান্য যেসব সমস্যা সমাধানের কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে— বাগ ফিক্স ছাড়াও সিকিউরিটি আপডেট। আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্সে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করার সময় ক্যামেরা কাঁপার সমস্যা। ডিভাইস সেটআপের সময় ডিসপ্লে প্রায় সম্পূর্ণ কালো হয়ে যাওয়ার সমস্যা। বিভিন্ন অ্যাপের ভেতরে কপি-পেস্টের সময় বারবার পারমিশন আসতে থাকা। রিবুটের পরে ভয়েসওভার নাই হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code