নতুন রুশ যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার কাছ থেকে নতুন সুখই এসইউ-৩০এসএম যুদ্ধবিমান পেতে যাচ্ছে মিয়ানমার। জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন মঙ্গলবার বলেছেন, চলতি মাসে রাশিয়া সফরে সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং ব্যক্তিগতভাবে এগুলোর উৎপাদন পরিদর্শন এবং পরীক্ষা করে দেখেছেন। শিগগিরই এগুলো মিয়ানমারকে সরবরাহ করবে রাশিয়া। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে। ২০১৮ সালে স্বাক্ষরিত ২০৪ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code