নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

এন্টরটেনমেন্ট ডেস্ক:

Manual1 Ad Code

ডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান প্রমুখ। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

Manual8 Ad Code

গত ১৯ ফেব্রুয়ারি বিএফডিসিতে সেট তৈরি করে গানগুলোর শুটিং করা হয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, এক দিনেই ১০০টি গানের শুটিং হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে ঠোঁট মিলিয়েছেন শিল্পীরা, শুট করেছেন নির্মাতা। বিদেশে বসেই পুরো প্রজেক্ট সাজিয়েছেন ডিজে রাহাত। গত ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে তিনি দেশে আসেন। ছিলেন সেট ডিজাইন ও শুটিংয়ে। কাজ শেষ করেই ২০ ফেব্রুয়ারি আবার ফিরে গেছেন কানাডায়।

আদিব কবির জানান, ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে গানগুলোর সর্বশেষ আপডেট জানা যাবে। আদিব আরও জানান, এরই মধ্যে নতুন সিজন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন তাঁরা।

Manual8 Ad Code

আদিব বলেন, ‘আমরা এখন পরের সিজন নিয়ে ভাবছি। আশা করছি, আরও ১০০টি গান নিয়ে কাজ করব। বাংলাদেশে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ সংগীত ঐতিহ্য যে চাইলে এক হাজার গানও করা সম্ভব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code