আবারও চঞ্চল-চমক: আড়াইশ’ বছর কারাগারে!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চঞ্চল চৌধুরীর বৈচিত্র্যের রেশ যেন কাটছেই না। একটার পর একটা ভিন্ন চরিত্র নিয়ে চমকে দিচ্ছেন ধারাবাহিকভাবে। কখনও সিনেমায় কখনও সিরিজে। হাওয়া’র বেগ কমার আগেই চঞ্চল হাজির ভিন্ন গেটআপে। নৌকার মাঝি থেকে এবার তিনি কারাগারে। যেখানে তিনি অবস্থান করছেন আড়াইশ’ বছর ধরে! ভাবা যায়? আরও অভাবনীয় তথ্য- এই মানুষটাই নাকি মীরজাফরের খুনি!
এবার কয়েদির বেশে চঞ্চল চৌধুরীকে দেখে পিলে চমকাবেন যে কেউ। যার রেশ মিললো ‘কারাগার’ সিরিজের ট্রেলার থেকে। সিরিজটি হইচই-এর জন্য বানিয়েছেন ‘তাকদীর’ খ্যাত আহমেদ শাওকী। বলা হয়, বাংলাদেশের প্রথম আলোচিত ওয়েব সিরিজ এটি। যাতে চঞ্চল চৌধুরীকে পাওয়া গেছে লাশবাহী গাড়ির চালক চরিত্রে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code