মামলা করলেন ধানুষ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের সূত্র ধরে তামিল সিনেমার দুই শীর্ষ তারকার মধ্যে বিরোধ এখন চরমে। যা গড়িয়েছে আদালত পর্যন্ত।

Manual3 Ad Code

অভিযোগ, নয়নতারা পরিচালিত নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’-এ ধানুষের অনুমতি ছাড়াই কয়েক সেকেন্ডের ফুটেজ ব্যবহার করেছেন। যেটা ধানুষের প্রযোজনা সংস্থা নানুম রাউডি ধান-এর সঙ্গে সম্পর্কিত। এমন অভিযোগে নয়নতারা, তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউজ রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন ধানুষ।

ধানুষের আইনজীবী পি.এস. রামান আদালতে এই মামলার অনুমতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে নয়নতারা এবং নেটফ্লিক্সের পক্ষে আইনজীবী সত্যীশ পরাশরণ এবং আর. পার্থসারথি এই আবেদনকে চ্যালেঞ্জ জানান। শুনানি শেষে বিচারক ধানুষের আবেদনে সম্মতি দেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code