

সাউথ এশিয়া ডেস্ক :
রাশিয়ার তেল উৎপাদক ও ট্যাংকার কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় চীন ও ভারতের শোধনাগারগুলো বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহ খুঁজছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।এক ব্যবসায়ী বলেছেন, নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা ও ব্রাজিলের তেল রফতানিতে স্পট প্রিমিয়াম বেড়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদক গ্যাজপ্রম নেফট, সারগুটনেফতেগাজ এবং ১৮৩টি ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা দেয়, যেগুলো মূলত চীন ও ভারতে রাশিয়ার তেল সরবরাহ করত।
নিষেধাজ্ঞা পশ্চিমা দেশের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার তেল ব্যবসাকে এশিয়ায় স্থানান্তরিত করেছিল।চীনের নতুন শোধনাগার ইউলং পেট্রোকেমিক্যাল সম্প্রতি আবুধাবির আপার জাকুম ক্রুড তেলের ৪ মিলিয়ন ব্যারেল কিনেছে।
এছাড়া তারা অ্যাঙ্গোলা ও ব্রাজিলের তেলও ক্রয় করেছে।ভারতের ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল)ও ওমানের ২ মিলিয়ন ব্যারেল তেল আমদানির জন্য চুক্তি করেছে।
রাশিয়ার তেল ব্যবসার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেছেন, তেল পরিবহনে সবচেয়ে বড় বাধা আসবে। নিষেধাজ্ঞার কারণে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে তেল বিক্রি ও চীনা মুদ্রায় লেনদেন বাড়তে পারে।