টার্মিনালের উদ্বোধন করলেন অমিত শাহ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual7 Ad Code

পেট্রাপোল স্থলবন্দরের নয়া যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার (২৭ অক্টোবর) তিনি বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ১০ বছরে দেশের স্থলবন্দরগুলোর প্রভূত উন্নয়ন হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ব্যবসার পরিমাণ দেড় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

Manual8 Ad Code

অমিত শাহ বলেন, নতুন যাত্রী টার্মিনাল ২৫ হাজার যাত্রী সামলাতে পারবে। এর ফলে দেশে স্বাস্থ্য ও শিক্ষার পর্যটন বাড়বে। ব্যবসার পাশাপাশি ভারত, বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি দাবি করেন।

Manual4 Ad Code

অমিত শাহ আরও বলেন, দেশে ২৩ টি আরও নতুন স্থলবন্দর তৈরি করা হবে। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এর পাশাপাশি স্থলবন্দরগুলোতে ডিজিটাল ব্যবস্থা, সুরক্ষা বাড়ানো ও যাত্রীদের সমস্যা লাঘব করার ওপর জোর দিচ্ছে সরকার।

তিনি বলেন, ল্যান্ড পোর্ট অথরিটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছে। আমি শান্তনুজীকে (বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয়মন্ত্রী) জিজ্ঞাসা করলাম বাংলাদেশ কত মানুষ আসেন এখানে চিকিৎসা করাতে? উনি বললেন কল্যাণী এইমসে তো প্রায় প্রতিদিনই কম করে পাঁচ থেকে ছয় হাজার মানুষ চিকিৎসা করাতে আসেন। এর ফলে আমাদের রোজগার বাড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code