সুষ্ঠু সিটি নির্বাচন চেয়ে ইসি-ডিএমপিকে চিঠি দেবে বিএনপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু প্রস্তাবনা নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দপ্তরে যাবে। শনিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন,‘ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইসিতে আমাদের একটি ডেলিগেশন টিম যাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের প্রস্তাব এবং দাবি দাওয়াগুলো সেই চিঠিতে থাকবে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনার এবং আইজি প্রিজন বরাবর চিঠি দেওয়া হবে। আর গণমাধ্যমগুলো যাতে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে পারে সে জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি দেব এবং আলোচনা করব।দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন, ডিএমপি কমিশনার ও আইজি প্রিজন বরাবর চিঠি দেবে বিএনপি।’

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এর আগে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code