নথি খতিয়ে দেখছে সুইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: স্টকহোমে পবিত্র কোরআন অবমাননাকারী ইরাকি শরণার্থীর অভিবাসনের অনুমোদন পত্র পুনরায় খতিয়ে দেখছে সুইডেন সরকার। দেশটির অভিবাসন সংস্থা শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
অভিবাসন সংস্থার এক মুখপাত্র বলেন, সুইডিশ অভিবাসন সংস্থা যখন এ ধরনের কোনও তথ্য পায় তখন খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয়।

Manual4 Ad Code

সুইডিশ বার্তা সংস্থা টিটি বলছে, ওই ব্যক্তির সুইডেনে অস্থায়ী বসবাসের অনুমতি রয়েছে। ২০২৪ সালে সেই মেয়াদ শেষ হবে।

ঈদুল আযহার দিনে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি অনুলিপি পুড়িয়ে ফেলেন এক ইরাকি শরণার্থী। জুলাই মাসেও ইরাকি দূতাবাসের সামনে তিনি কোরআন পোড়াতে চেয়েছিলেন।

Manual6 Ad Code

সুইডেনের আইনে এ ধরনের কর্মকান্ড বাক স্বাধীনতার অংশ। এ কারণে দেশটির পুলিশ এ কাজে ওই ব্যক্তিকে অনুমতি দিয়েছিল। তবে পরে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শোরগোল দেখা দিলে ঘটনাটির তদন্ত শুরু করে সুইডিশ পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code