নবিজির দাম্পত্য জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:সব জাহানের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন রাসূলুল্লাহ (সা.)। সব শ্রেষ্ঠত্বের সঙ্গে তিনি শ্রেষ্ঠতম স্বামীও ছিলেন। তাঁর চেয়ে অধিক সুন্দর আচরণের অধিকারী পৃথিবীতে আসেননি, আর কেউ আসবেনও না। সুখময় ও শান্তিপূর্ণ এবং কলহমুক্ত দাম্পত্য জীবন পেতে রাসূল (সা.)-এর অনবদ্য দাম্পত্য জীবনের বিভিন্ন দিক হাদিসের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনার বিকল্প নেই।

স্ত্রীদের সঙ্গে রাসূল (সা.)-এর আচরণ-উচ্চারণ একটি আদর্শ দাম্পত্য জীবনের সর্বোত্তম উপমা। তাঁর মোবারক জীবনীতে স্ত্রীদের সঙ্গে আন্তরিকতাপূর্ণ ও প্রেমময় সব চিত্র দেদীপ্যমান। রাসূল-পরবর্তী সময়ে তাঁর সম্মানিত স্ত্রীরা আবেগ-উচ্ছ্বাসের সঙ্গে তা বর্ণনা করেছেন। হাদিসের গ্রন্থগুলোতে এসবের বিশদ বর্ণনা রয়েছে।

Manual7 Ad Code

এক হাদিসে আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) কখনো কখনো ভালোবেসে আমাকে হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৭৪)।

Manual4 Ad Code

মহানবি (সা.) তাঁর আচার-আচরণে স্ত্রীদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতেন। তাদের সঙ্গে নানা ধরনের খুনসুটি করতেন। এতে পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা বৃদ্ধি পায়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও রাসূল (সা.) একই পাত্র থেকে গোসল করতাম যা আমাদের মধ্যে থাকত। তিনি আমার চেয়ে অগ্রগামী হলে (দ্রুত গোসল করে পানি নিলে) আমি বলতাম, আমার জন্য রাখুন! আমার জন্য রাখুন! (সহিহ মুসলিম, হাদিস : ৩২১)।

Manual8 Ad Code

অনেকেই সরাসরি কিংবা মুখে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে লজ্জাবোধ করেন। তবে আচরণ ও কাজে প্রকাশ করে থাকেন। অথচ উচ্চারণ ও কথার মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা মহানবি (সা.)-এর সুন্নত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code