নবীগঞ্জে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন ছাবির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।

Manual1 Ad Code

বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রাথমিক ফলাফলে মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

তবে ফলাফল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। উভয় প্রার্থীর সমর্থকরা নিজেদের বিজয়ী করে বিক্ষোভ মিছিল করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াকে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code