

বকুল খান, স্পেন : স্পেনের মাদ্রিদের একক প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং পরিচয় করে দেন নির্বাচন কমিশন |বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এ সভায় নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| গত কাল 29 জানুয়ারী রাতে বাংলাদেশ এসোসিয়েশনে প্রধান নির্বাচন কমিশন খুরশেদ আলম মজুমদার এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন দূতাবাসের হেড অব চেন্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ |যুগ্ম সচিব দবির তালুকদারের পরিচালনায় প্রথমেই কুরআন তেলওয়াত করেন ,মাওলানা আব্দুর রাজ্জাক | পরে কমিশনার এস এম. মাসুদ নির্বাচিতদের প্রাপ্ত ভোটার সহ নাম ঘোষণা করেন ,কমিশনের সচিব দুলাল সাফা এসোসিয়েশনের আয় -ব্যয়ের হিসেবে তুলে ধরেন|
এসময় কমিশনারদের মধ্যে আরো বক্তব্য রাখেন ,গোলাম মোস্তফা জাহাঙ্গীর ,লুৎফুর রহমান, ফজলে এলাহী,বেলাল আহমেদ, এ এই আমিন প্রমুখ |প্রধান. নির্বাচন কমিশনার খুরশেদ আলম. মজুমদার আনুষ্ঠানিকভাবে এসোসিয়েশনের জরুরি কাগজ পত্র ,নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের কাছে তুলে দেন |প্রধান অতিথি হারুন আল রাশিদ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রধান করেন এবং প্রবাসীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান |
সভাপতির বক্তব্যে খুরশেদ আলম মজুমদার বলেন, একটি উৎসব মুখর,স্বতঃস্ফুর্ত মূলক নির্বাচন উপহার দিতে সকল প্রার্থী এবং ভোটারদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান | তিনি বলেন, আগামী দিনে এই নির্বাচন মাদ্রিদে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিমত দেন |
নবনির্বাচিত সভাপতি কাজী এনায়েতুল, করিম তারেক কমিউনিটির সকল কে সাথে নিয়ে এসোসিয়েশনকে গণমুখী , আস্থা এবং নতুন প্রজর্মের কাছে গ্রহযোগ্য করে তুলতে প্রতিজ্ঞ সিনিয়র সহ সভাপতি আল আমিন বলেন.. নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে .তাদের নিয়েই আমরা কমিউনিটির উন্নয়নে কাজ করবো | আগামী দুবছর প্রমান করবো আপনাদের আমানত,আমরার সঠিক এবং সুন্দরভাবে কাজে লাগিয়েছি |
সহসভাপতি জহিরুল. ইসলাম. নয়ন বলেন, কমিউনিটির স্বার্থে এই পরিষদ ভূমিকা রাখবে দৃষ্টান্তমূলক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর কথা ও কাজের মাধ্যমে প্রমান করবো জনগণের রায় ছিল সঠিক এবং ইনশাল্লাহ পাশে ছিলাম| পাশেই থাকবো | এছাড়া বক্তব্য রাখেন ,যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তাহের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সোহেলী শারমিন প্রমুখ |