নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৬৭ মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: দেশে গত নভেম্বর মাসে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন মারা গেছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি, ১৮১ জন। অক্টোবর মাসের তুলনায় গত মাসে বেশি সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি বলছে, সড়ক দুর্ঘটনার পাশাপাশি গত মাসে পাঁচটি নৌ দুর্ঘটনায় ৫ জন আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন।

Manual8 Ad Code

নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মাধ্যমের তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার এই হিসাব তৈরি করেছে সংগঠনটি। তারা বলছে, গত অক্টোবর মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪২১ জন নিহত হয়েছিল। নভেম্বরে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বেড়েছে।

Manual1 Ad Code

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত মাসে সড়ক দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বলেও জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, ঢাকা বিভাগে ১৩৮টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। আর সিলেট বিভাগে সবচেয়ে কম, ২১টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

সড়ক দুর্ঘটনার কিছু কারণও উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল ও তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ইত্যাদি।

Manual7 Ad Code

দুর্ঘটনা কমাতে সংগঠনটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করা, পরিবহনমালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করা ইত্যাদি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code