পিতাহারা সন্তানের কান্না আর শুনতে চাই না : শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর স্বজনহারা মানুষের বেদনার কান্না শুনতে চাই না। মঙ্গলবার ‘শেখ রাসেল দিবস-২০২২’ এর উদ্বোধন এবং ‘শেখ রাসেল পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমরা আর স্বজনহারা মানুষের বেদনার কান্না শুনতে চাই না; পিতাহারা সন্তানের কান্না শুনতে চাই না; সন্তানহারা পিতার কান্না শুনতে চাই না। আজ বিশ্বব্যাপী যুদ্ধ। কত শিশু এতিম হয়ে যাচ্ছে, কত শিশু কষ্ট পাচ্ছে। আমাদের দেশে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি সেখানেও হাজার হাজার শিশু, তারাও নিজের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত হয়ে আজ রিফিউজি হিসেবে মানুষ হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code