নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া আহবায়ক কমিটির উদ্দোগ্যে কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ইতালি ডেস্কঃ 

কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্যদিয়ে অত‍্যন্ত জাঁক জমকভাবে। নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া আহবায়ক কমিটির উদ্দোগ্যে কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোজ রবিবার স্থানীয় একটি পার্কে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া আহবায়ক কমিটি ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে গোটা পার্ক।

Manual8 Ad Code

 

প্রবাসের এই ব‍্যাস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্তিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিনত হয় মিলনমেলায় । সকলের মুখে একরাশ ভালোবাসা আর ঐক‍্যবদ্ধতার দৃঢ়প্রত‍্যয়ে নরসিংদী জেলা সংগঠন। এই সময় নরসিংদী জেলা সংগঠন এর প্রধান আহবায়ক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জুবাইদুর রহমান সোহান এর পরিচালনায়, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন স্হানীয় মসজিদের ইমাম । নরসিংদী জেলা সংগঠন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে নরসিংদী জেলা সংগঠন নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম (ময়না),সাধারণ সম্পাদক-মোশারফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক-সাইদুর রহমান(সোহেল) এর কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন সংগঠনে নেতৃবৃন্দরা ও মনফালকনে বসবাসরত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা, এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ‍্যদিয়ে ফুল দিয়ে বরন করে নেন মনফালকনে শহরের কমিউনিটি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।

 

সভাপতি-জহিরুল ইসলাম(ময়না) সিনিয়র সহ সভাপতি-মোঃরুহুল আমিন সাধারণ সম্পাদক-মোশারফ ভূইয়া সাংগঠনিক সম্পাদক-সাইদুর রহমান(সোহেল) যুগ্ম সাধারণ সম্পাদক-আতিকুর রহমান(শাকিল) কোষাধ্যক্ষ-রুহুল আমিন(দুলু) প্রচার সম্পাদক-আল-মামুন দপ্তর সম্পাদকঃমোঃজাহাঙ্গীর আলম ক্রীড়া সম্পাদক-আবু রায়হান ধর্ম বিষয়ক সম্পাদক-আব্বাস মোল্লা সম্মানিত সদস্য-মাসুম রউফ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন গরিঝিয়া মনফালকনে সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ফরিদুর ইসলাম আনিস বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জাহাঙ্গীর সরকার বিশিষ্ট ব্যবসায়ী, মজনু দেওয়ান, মাসুদ পারভেজ, রেজাউল হক রাজু বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জামাল মিয়া,মাজারুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, মোবারক বেপারী, মামুন আল রশিদ বিশিষ্ট ব্যবসায়ী নরসিংদী জেলা সংগঠন এর সদস্য আহবায়ক বিল্লাল মিয়া মোমেন মোল্লা,বাকের মিয়া,শাহীন কাজী,রাহাত খান আল আমিন পাশা,ইলিয়াস মিয়া,মোঃ রুবেল ভূইয়া, জাকির মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া নেতৃবৃন্দ তাদের বক্তব‍্যে বলেন, মনফালকনে কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে ঐক‍্যবদ্ধভাবে একসাথে কাজ করবে নরসিংদী জেলা মনফালকনে গরিঝিয়া এবং যে কোনো ভালো কাজের সাথে সবসময় সবার সাথে থাকবে। পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code