নরসিংদী সরকারি কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপতৎপরতার প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী ২৬ মে সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক আচরণ এবং সাতক্ষীরায় বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অধ্যাপক নাদিরা ইয়াসমিন নারী অধিকার বিষয়ে একটি প্রকাশনা বের করেছেন। সেখানে সম্পত্তির সমঅধিকারসহ নারীদের অধিকার বিষয়ে লিখেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে। কারও সে বিষয়ে দ্বিমত বা ভিন্নমত থাকতে পারে। সেটা নিয়ে প্রয়োজনে আলোচনা বা প্রকাশনায় লেখনীর মাধ্যমেও যুক্তি, তর্ক-বির্তক হতে পারে। কিন্তু ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী সে প্রক্রিয়ায় না গিয়ে হুমকি, ধামকি, মব তৈরি করে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করতে অপচেষ্টা চালায় । নাদিরা ইয়াসমিন এর ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। তারা নাদিরা ইয়াসমিনকে চাকরিচ্যুত করা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনকে চাপ দিতে থাকে এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, প্রশাসন এই অন্যায় দাবির কাছে মাথা নত করে নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা বদলি করে দিল। ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসন অন্যায্য ও অগণতান্ত্রিক একটি সিদ্ধান্ত নিল।

নেতৃবৃন্দ আরোও বলেন, দেশে প্রায় সকল কিছু সিভিল আইনে পরিচালিত হলেও নারীর অধিকারের প্রশ্নে ধর্মীয় আইন এর ফতোয়া দেয়া হয়। নারীর অধিকারের বিপরীতে তাকে ঘর বন্দী করার অপচেষ্টা চালানো হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থান এর পরে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র এক্ষেত্রে তাদের দাবি মেনে বা নির্বিকার ভূমিকা পালন করে এই অপতৎপরতা আরও বাড়িয়ে তুলছে।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা বদলির সিদ্ধান্ত বাতিল ও নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে সরকার-প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ডেস্ক বিজে

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code