খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

শুক্রবার (১১ আগস্ট) রাতে হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান তিনি।

Manual3 Ad Code

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, রাতে ম্যাডামকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি ম্যাডামের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন।

Manual6 Ad Code

এর আগে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। এরপর সেখানে তার কিছু পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) খালেদা জিয়া চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কয়েকদিন না গেলে তো উনার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

Manual5 Ad Code

এর আগে গত ১০ জুন মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code