ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। আজ ১৭ সেপ্টেম্বর ৭১ বছরে পদার্পণ করলেন তিনি। মোদির জন্মদিনকে ঘিরে ভারতে করোনাভাইরাসের টিকাদানের মহোৎসব শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

Manual6 Ad Code

জানা গেছে, আজ টিকা দেওয়ার রেকর্ড ভাঙার টার্গেট নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নরেন্দ্র মোদির জন্মদিন ও ‘জনসেবায় ২০ বছর’ পূর্তি উপলক্ষে ২০ দিনব্যাপী ‘সেবা ও সমর্পণ অভিযান’ শুরু করেছে বিজেপি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বলেছেন, চলুন সবাই টিকা নিই। যারা এখনো টিকা নেননি, তারা টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দিই।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code