

এহসানুল ইসলাম চৌধুরী শামীম (নর্থহাম্পটন প্রতিনিধি) ঃ ইসলাম ধর্ম,মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ও ইসলামের শান্তির বিষয়ে সকল ধর্ম বর্ণের মানুষদের কাছে তুলে ধরার প্রত্যয়ে প্রথমবারে মতো নর্থাম্পটনে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সর্ববৃহৎ মসজিদ আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ওপেন ডেতে বিভিন্ন ধর্ম বর্ণের বিপুল সংখ্যক মানুষ আগ্রহভরে মসজিদ প্রদর্শন করে এবং ইসলামের বিভিন্ন বিষয়ে নানা জ্ঞান আরোহন করে। আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির মোতওয়াল্লি মখন খান ও সেক্রেটারি গিয়াস উদ্দিনের সার্বিক তত্বাবধানে দিন ব্যাপী নন মুসলিমদের মসজিদ পরিদর্শনের জন্য রাখা হয় ইসলাম সম্পর্কে অভিজ্ঞ সেচ্ছাসেবকদের। তারা নন মুসলিমদের নানা আগ্রহের বিশদ ব্যাখা প্রদান করেন। বিপুল সংখ্যক নন মুসলিমদের সাথে মসজিদ পরিদশর্নে অন্যান্যদের মধ্যে উপস্থিত হোন নর্থাম্পটন নর্থ আসনের এমপি মাইকেল এলিছ,সাবেক এমপি সালি কিবল ও ডেপুটি মেয়র টনি প্রমূখ।
মসজিদ পরিদর্শন শেষে ননমুসলিমরা অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। এসময় সলিসিটর জাবের মিয়া জেপির পরিচালনায় ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হাফিজ মাওলানা বশির উদ্দিন,মখন খান,গিয়াস উদ্দিন,আব্দুল আলী ও কাউন্সিলর এনামুল হকসহ অন্যান্যরা। মসজিদের পক্ষ থেকে নন মুসলিমদের হাতে এক কপি করে পবিত্র কোরআন শরীফ ও ইসলামীক বিভিন্ন ধরনের বই উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান এখন থেকে প্রতিবছর মসজিদে নন অমুসলিমদের জন্য অপেন ডে আযোজন করা হবে।