নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

মানববন্ধনে বক্তারা বলেন, আইন ও সুরক্ষা ফাউন্ডেশনের লিখিত অভিযোগ, পত্রপত্রিকায় প্রকাশিত খবরসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিসের বিরুদ্ধে জমে থাকা এক গাদা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে নর্থ সাউথ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছে।

এই কার্যক্রমে যেন কোনোমতেই কালক্ষেপন করা না হয়- এমন দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্তরা অনেক শক্তিশালী। তারা অনেকটা প্রকাশ্যেই পেশির জোর দেখিয়ে দাবিয়ে বেড়াচ্ছেন। অবৈধ অর্থের জোরে প্ৰভাব খাটানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানানো হয়। এর আগে একাধিকবার ইউজিসির তদন্তদল নর্থ সাউথের বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা পেয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ নিয়েছিল। কিন্তু কী এক অদৃশ্য খুঁটির জোরে নর্থ সাউথের দুর্নীতিবাজ ট্রাস্টিরা বারবার থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নর্থ সাউথের মতো একটি  প্রতিষ্ঠানকে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে বাঁচাতে এবার যেন কোনো মতেই ছাড় দেয়া না হয় এ দাবি তুলে ধরেন তারা।

Manual6 Ad Code

অভিযুক্ত প্রভাবশালী ট্রাস্টি সদস্যরা যেন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য অভিযুক্তদের সরিয়ে ট্রাস্টিবোর্ড পুনর্গঠন এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞারও দাবি জানান বক্তারা।

এ সময় তারা বলেন, নর্থ সাউৎ বিশ্ববিদ্যালয়ের আলিম-কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে রয়েছে এক গাদা অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের জন্য কম মূল্যের জমি বেশি দামে কেনা, ডেভেলপার কোম্পানি থেকে কমিশন নেওয়া, ট্রাস্টি বোর্ডের সদস্যের জন্য এক লাখ টাকা করে সিটিং এলাউন্স, অনলাইনে মিটিং করেও সমপরিমাণ এলাউন্স গ্রহণ, নিয়ম ভেঙ্গে ফান্ডের কোটি কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তি, অতিরিক্ত বিভাগ খোলা, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করে জঙ্গি আতঙ্ক তৈরিসহ নানা অভিযোগ রয়েছে।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস, বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফেডারেশ এর সভাপতি বিদ্যুৎ বিশ্বস মানবাধিকারকর্মী এম ইসি,কালিমুল্লা ইকবালসহ আরও অনেকে। মানববন্ধনে মানবাধিকারকর্মী, ছাত্র, অভিভাবক ও সচেতন নাগরিকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code