নাগরিক কমিটির নেতা আফরিন বহিষ্কার আটক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Manual1 Ad Code

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

Manual5 Ad Code

মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।

আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।

Manual5 Ad Code

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নাগরিক কমিটির নেতা আফরিন বহিষ্কার আটক
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code