রাতে খালেদা জিয়ার লন্ডনযাত্রা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

খালেদা জিয়ার লন্ডনযাত্রা উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনযাত্রাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বিশেষ করে বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকার প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ করা গেছে। এপিবিএনের ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স টিমও রয়েছে।

Manual1 Ad Code

এয়ারপোর্ট আর্মড পুলিশের ৮ শতাধিক সদস্যের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ সাদা পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (০৮ জানুয়ারি ) রাত ১০টায় বেগম জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বেগম জিয়ার লন্ডন যাত্রাকালে বিমানবন্দরের ভেতরে ও বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বেবিচক।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code