নাচে-গানে নিউজার্সিতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  নাচ-গানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন সিটিতে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎশারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গানিজশন নিউজার্সি-এর আয়োজনে স্থানীয় মহাত্মা মন্দিরে আয়োজিত হয়।

Manual3 Ad Code

নিউজার্সির ওই দূর্গোৎসবে সংঘটনের সভাপতি বিশ্বজিৎ দে বাবলু সধারণ সম্পাদক মিল্টন দাশ এবং যুগ্ন সাধারণ সম্পাদক দ্বীপ্ত রায়ের আমন্ত্রণে নিউজার্সির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নারী-পুরুষ এসে ঢাক ঢোল বাজিয়ে শংখ উলুধনী দিয়ে ফুটিয়ে তোলেন বাংলাদেশের পূজার আমেজ।

দেবী দুর্গার প্রতিমা দর্শনে শত মানুষের পদচারণায় পূজা মণ্ডপ পরিণত হয় শিশু-কিশোর-আবাল-বৃদ্ধ সব বয়সের সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায়।

Manual7 Ad Code

পূজায় অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিটি অব প্যাটারসনের মেয়র আন্দ্রে সাঈয়া,সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শাহীন খালিক, প্রসপেক্ট সিটি মেয়র এটিএম খাইরুল্লাসহ বিশিষ্টজনরা।
উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সঙ্গীত, নাচ পরিবেশন করেন অতিথি শিল্পী কৃষ্ণা তিথি, শাওন ভট্টাচার্যসহ স্থানীয় শিল্পীরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code